, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ




কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোহাম্মদ আশরাফুুল, কাজীপুর,সিরাজগঞ্জ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ১৮:০৬ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পৌষ ও মাঘের শীতের হাড় কাঁপানো শীতে মাদ্রাসার অসহায় এতিম শিক্ষার্থীদের পাশে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের উদ্যোগে কাজিপুর আহম্মদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা, আলমপুর এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা এবং উদগাড়ী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
কাজিপুর আহম্মদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক ড. আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহসান হাবীব, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ বখতিয়ার রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ মুশফিকুর রহমান প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET