কুতুবদিয়ায় পানিতে ডুবে মাহামনি নামের পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লেমশীখালী ইউনিয়নের ঠান্ডা চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে। শিশু মাহামনি ওই গ্রামের মো. মফিজ আলমের ছেলে । সে বাড়ীর লোকজনের অগোচরে বাড়ির সামনে পুকুরে ডুবে যায়। পরে, স্থানীয়রা মাহামনিকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:









