মোশাররফ হোসেন মনিরঃ
৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন পত্র গ্রহন ও জমার শেষ দিনে কুমিল্লা-৩ মুরাদনগর আসনে দলীয় ও সতন্ত্র প্রার্থী ও ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ আসন থেকে ৩০ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দেন ২৭ জন প্রার্থী।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাষন আবুল ফজল মীরের কার্যালয় ও সহকারী রির্টানিং অফিসার ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের কার্যালয়ে প্রার্থী ও সমর্থকরা উপস্থিত হয়ে মনোনয়ন পত্র জমা করেন।
উপজেলা সহকারী রির্টানিং অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এ আসন থেকে মোট ২৭ জন প্রার্থীর মধ্যে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা করেন ১৩ জন প্রার্থী ও মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা করেন ১৪ জন প্রার্থী। এর মধ্যে বিভিন্ন দল থেকে মনোনয়ন পত্র দাখিল করেন ১৫ জন আর সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন ১২ জন।

বিভিন্ন দল থেকে মনোনয়ন পত্র জমাকারী প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (আওয়ামীলীগ), কে এম মজিবুল হক (বিএনপি), শাহেদা রফিক (বিএনপি), কাজী জাহাঙ্গীর আমির (জাতীয় পার্টি (জেপি)), মো: নজরুল ইসলাম (এনপিপি), মো: আনিছ (জাগপা), সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), কামাল উদ্দিন ভুইয়া (প্রগতিশীল গনতান্ত্রিক দল), নাজমা আক্তার, আক্তার হোসেন ও আলমগীর হোসেন (জাতীয় পার্টি (জাপা)), আকবর আমিন বাবুল ও মোস্তাক আহাম্মেদ (গণ ফোরাম), আবদুল কাইয়ুম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), কাজী নজরুল ইসলাম (জাকের পার্টি)।
সতন্ত্র থেকে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, জাহাঙ্গীর আলম সরকার, আহসানুল হক কিশোর, কাজী মোস্তাকীম আহমেদ, কাজী জুন্নুন বসরী, আবুল কালাম আজাদ, আরিফুল ইসলাম শাহেদ, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া, আবদুল্লাহ নজরুল, দেলোয়ার হোসেন ও মো: হেলাল উদ্দিন ।










