কুষ্টিয়ায় একজন মেডিকেল অফিসারসহ করোনাভাইরাসে আক্রান্ত আরো দুজন সনাক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় গত দুই দিনে করোনা শনান্তের রোগীর সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে ।
দুজনের মধ্যে একজন ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। এবং অন্যজন কুমারখালী উপজেলার চর মহেন্দ্রপুর গ্রামের ৮০ বছরের বৃদ্ধ । দুজনই পুরুষ।
কুষ্টিয়ার সিভিল সার্জন বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস পরীক্ষার ল্যাব থেকে জানানো হয় যে কুষ্টিয়ার দুজনের করোনা শনাক্ত হয়েছে। তাঁরা বাড়িতেই আছেন। বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে নাকি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হবে, সেটা পরে জানানো হবে।
Please follow and like us:









