, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়া লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে যুবকের লাশ উদ্ধার




কুষ্টিয়া লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে যুবকের লাশ উদ্ধার

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : অক্টোবর ২১ ২০২১, ১৯:০৮ | 876 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া এলাকায় অবস্থিত লালন শাহ মাজার মাঠ সংলগ্ন কালী নদী থেকে আনুমানিক (৩০) বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২১ অক্টোবর সকালে স্থানীয়রা কালী নদীতে লাশ ভেসে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

তবে প্রাথমিকভাবে লাশ এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। সাধারন জনগন ধারনা করছেন ২/৩ দিন ধরে লাশটি নদীতে ডুবে ছিলো আজ ভেসে উঠেছে।

পরে উদ্ধার হওয়া লাশের প্যান্ট,পকেটে থাকা মানিব্যাগ ও অন্যান্য আলামত দেখে ছেলের লাশ সনাক্ত করেন তার মা। তার নাম তারিক হোসেন(৩৪)।  সে কুষ্টিয়ার মিলপাড়ার আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদারের সাথে মুঠোফোনে মাধ্যমে যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET