, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • কুষ্টিয়া শহরে বাড়ির মালিকের ছেলের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ গর্ভবতী জুলেখা আর নেই !




কুষ্টিয়া শহরে বাড়ির মালিকের ছেলের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ গর্ভবতী জুলেখা আর নেই !

অর্পণ মাহমুদ, জেলা করেসপন্ডেন্ট ,কুষ্টিয়া।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৫:৫৩ | 1211 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিস্বাস ত্যাগ করে চলেগেলেন না ফেরার দেশে গৃহবধু জুলেখা। করোনায় লকডাউন হয়ে বাসায় থাকা গৃহবধূ হতভাগী জুলেখাকে দগ্ধ হয়ে এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে যেতে হলো!

 

গত (৩০ এপ্রিল) বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের কমলাপুরে ও নারীর গায়ে আগুন দেয় একই এলাকার বাড়িওয়ালা সাবেক সেনা সদস্য বজলুল হকের ঘাতক ছেলে রনি। এরপর ওই গৃহবধুর আত্নচিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার চিকিৎসার এক পর্যায়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত গর্ভবতী নারী জুলেখার গর্ভে ফুটফুটে ৯ মাসের সন্তান কয়েকদিন আগে মৃত বাচ্চা প্রস্রব করেনে। নিহত জুলেখা কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর এলাকার মেহেদী হাসানের স্ত্রী বলে জানা গেছে।

 

এদিকে কুষ্টিয়া মডেল থানার (ওসি) গোলাম মোস্তফা এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বেলা ১২টার দিকে জুলেখা খাতুন নামে ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে গ্রেরন করা হয়।

 

এঘটনায় গত (৩০ এপ্রিল) ওই দিনই অভিযুক্ত বাড়িওয়ালার ছেলে মাদকাসক্ত রনিকে পুলিশ আটক করেছে ।

 

উল্লেখ্য,ঘটনার দিন ভাড়াটিয়া ৯ মাসের গর্ভবতী জুলেখার শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয় বাড়িওয়ালা বজলুল হকের ছেলে মাদকাসক্ত রনি। এর পর মর্মান্তিক ঘটনায় বাড়িওয়ালা দম্পত্তিরাও তাদের ছেলের বিচার চেয়েছেন।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে গেলে সেখানে চিকিৎসার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়ে ছিল। পরে জুলেখা কে ঢাকা থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে শুক্রবার বেলা ১২টায় তার মৃত্যু হয়।

একজন মাদকাসক্ত ব্যক্তি যে কতটা নির্মম ঘটনা ঘটাতে পারে তা এঘটনার সাক্ষী হয়ে রইল কুষ্টিয়াবাসী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET