, , ,

শিরোনামঃ-
  • হোম
  • নারী ও শিশু
  • কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত




কেশবপুরে বাল্যবিবাহ প্রতিরোধে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৯ ২০১৯, ০২:০৪ | 988 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুরে দলিতের সহযোগিতায় ও হারচয়েস প্রকল্পের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধে যুব সমাবেশ, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা বুধবার দিনব্যাপী কেশবপুর উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাসের সভাপতিত্বে বুধবার সকালে সমগ্র অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মিলন মিত্র। কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব উন্নয়ন অধিদপ্তর যশোরের উপ-পরিচালক সঞ্জীব কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার ও দলিতের মনিটরিং অফিসার যোয়াকিম মন্ডল। অনুষ্ঠান পরিচালনা করেন দলিত হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমীন নাহার ও কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দাস।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET