, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী পালিত




কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী পালিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২১, ২৩:৩১ | 915 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মহাকবির আবক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা ও সাংস্কুতিক অনুষ্ঠান সোমবার বিকালে মধুমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। শুরুতেই যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত মহাকবির আবক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। পরে কেশবপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ-সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহাত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন, সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, কবি খসরু পারভেজ ও অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও শিক্ষক উজ্জ্বল ব্যানার্জি। আলোচনা সভার শুরুতে ও শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ, উপজেলা আওয়ামী লীগনেতা এস এম বাবর আলী, আওয়ামী লীগনেতা সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুজ্জামান শাহিন, জি এম আলতাফ হোসেন প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET