কেশবপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ তহবিলে স্বেচ্ছাসেবী সংস্থা
সমাধানের পক্ষ থেকে ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এম এম
আরাফাতের নিকট স্বেচ্ছাসেবী সংস্থা সমাধানের পক্ষ থেকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করেন সমাধানের
নির্বাহী পরিচালক রেজাউল করিম। এসময় কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও দপ্তর
সম্পাদক জাকির হোসেন সবুজ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









