মুফিজুর রহমান নাহিদ জেলা জেলা প্রতিনিধি সিলেটঃ
সিলেটের কম্পানিগঞ্জ উপজেলার টুকের গাঁও গ্রামের আব্দুল জলিল শিশু পুত্র আব্দুল কাসিম (৩)গত মঙ্গল বার বিকালের দিকে নিখোঁজ হয়। খোঁজ নিয়ে দেখা যায় কানাইঘাট উপজেলার আগতালুক গ্রামের নুরুল হকের পুত্র আব্দুল্লাহ কম্পানিগঞ্জ উপজেলার টুকের গাঁও গ্রামের আব্দুল জলিলের বাসায় কাজ করত। বিগত তিন মাস থেকে বেতনের টাকা মালিকের কাছে আটকা পড়ায়। একপর্যায় এসে মালিকের প্রতি বিরক্ত হয়ে তার তিন বছরের শিশু আব্দুল কাসিম করে অপহরণ করে গ্রামের বাড়িতে নিয়ে যায়। গ্রামের বাড়ির লোকজন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বিষয়টি নিয়ে গ্রামের মধ্যে তুলপাড় সৃষ্টি হয়। একপর্যায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুল আলমের কাছে গেলে তিনি সহয়তা করে শিশু আব্দুল কাসিম ও আব্দুল্লাহকে স্হানিয় গাছবাড়ি বাজার ৮নংঝিংগাবাড়ী ইউপি কার্যালয়ে এনে বন্দী করা হয়। পরে ৮নংঝিংগাবাড়ী ইউপির চেয়ারম্যান ও সদস্য গণ সহ উপস্হিত হাজার হাজার জনগণ ৯নং ব্যাটেলিয়ান র্যাব এর কাছে আব্দুলল্লাহকে তুলে দেন। শিশু টি কে আব্দুল কাসিমকে বাবা আব্দুল জলিলের হাতে তুলে দেন।এদিকে সিলেট র্যাব -৯ এর এএসপি আফজাল বলেন, অপহরণের পর শিশু আবুল কাসিমের বাবার কাছে ফোন করে দুই দফায় প্রথমে ৫ লাখ টাকা ও পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আব্দুল্লাহ। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান জানা যায়,পরে স্হানিয় ইউপির চেয়্যারমন ও সদস্যদের সহয়তা নিয়ে গাছবাড়ি থেকে উক্ত ঘটনার আলোচিত শিশু আব্দুল কাসিমকে উব্দার করা হয়েছে এবং অপহরণ কারি আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান। আলোচিত
শিশু আব্দুল কাসিমকে ফিরে পেয়ে খুশিতে পরিবারের সদস্যরা আত্মহারা।









