, , ,

শিরোনামঃ-




ক্যান্সার আক্রান্ত ওস্তাদ ইয়াছিন হোসেন বাঁচতে চায়

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুলাই ১৭ ২০১৮, ২৩:১১ | 1025 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ তাজমুল ইসলাম, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ- তালা উপজেলার জালালপুর ইউনিয়ানের শ্রীমন্দকাঠি গ্রামে বিনা চিকিৎসায় মৃত্যু যন্ত্রনা ভোগ করছে তালা শিল্পকলা অ্যাকাডেমি সহ একাধিক প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা, সঙ্গীত শিক্ষক, সুরকার, গীতিকার, নাট্যকার ও অভিনেতা ওস্তাদ মোঃ ইয়াছিন হোসেন ঘাতক ব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। জিহ্বার নিচে গলার কাছে হওয়া ক্যান্সার রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ না থাকায় নিজ বাড়িতে থেকে তিনি মৃত্যুর প্রহর গুনছেন। যার হাত ধরে ক্ষুদে গানরাজ রানার মতো একাধিক শিল্পি জাতীয় ও স্থানীয় ভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই ইয়াছিন হোসেন এখন অন্যের করো না কারোর উপর নিভ্রশীল হয়ে পড়েছে।
ওস্তাদ ইয়াছিন হোসেন ১৯৯০ সালে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমি থেকে কন্ঠ সঙ্গিতে উচ্চতর প্রশিক্ষন গ্রহন করেন এবং ২০১৬ সালে বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির পদক প্রাপ্ত হন। এ পর্যন্ত তিনি শতাধিক গান রচনা ও সুরদান সহ ১৯টি নাটক রচনা করেছেন। তাঁর নেতৃত্বে তালা শিল্পকলা অ্যাকাডেমি পরিচালিত হবার সময়টি ছিল তালার সাংস্কৃতিক অঙ্গনের সোনালী যুগ সে সময়টিতে তালার মানুষ প্রতিনিয়ত উপভোগ করতো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া রাস্তা থেকে তুলে এনে চ্যানেল আই এর ক্ষুদে গানরাজ রানাকে আবিষ্কার করেন।
মোঃ ইয়াছিন হোসেন’র একমাত্র পুত্র রাজু আহম্মেদ জানান, বিগত ১ বছর আগে তার পিতা মুখের ক্ষত নিয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এসময় বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর এক পর্যায়ে মুখের মধ্যে ক্যান্সার ধরা পড়ে। এসময় থেকে অদ্যবদি ভারত এবং ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতাল সহ দেশের বিভিন্ন স্থান থেকে চিকিৎসা করানো হয়। কিন্তু চিকিৎসা করানোর মতো নগত অর্থ না থাকায় বাড়ির সকল সহায়-সম্বল বিক্রি করতে হয় এমনিক চিকিৎসা করাতে যেয়ে ব্যপক দায়-দিনাও হতে হয়। বেঁচে থাকার আকূল আশায় উন্নত চিকিৎসা নিতে ওস্তাদ ইয়াছিন হোসেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সমাজের দানশীল ব্যক্তিদের নিকট সাহায্য-সহযোগীতা কামনা করেছেন।
সঙ্গিতাজ্ঞ ইয়াছিন হোসেনকে সাহায্য পাঠানোর জন্য বিকাশ মোবাইল ব্যাংক সহ মোবাইল ফোন নং : ০১৭৩১ ২৫৬৬৫৫ এবং সোনালী ব্যাংক, তালা শাখা- সাতক্ষীরা এর হিসাব নং : ২৮২০১০০০০৭২৪৯।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET