, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন




‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৮ ২০২৬, ২৩:৪৬ | 614 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ সরকারের ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণ উদ্যোগকে এগিয়ে নিতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা , ঠাকুরগাঁও এর উদ্যোগে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন করা হয়েছে।
 এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ গ্রাহকদের আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবার সঙ্গে সম্পৃক্ত করা এবং নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক লেনদেনে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) দুপুর ১২টায় রাণীশংকৈল উপজেলার চাঁদনী সিনেমা হল রোড সংলগ্ন পূবালী ব্যাংক পিএলসি.রাণীশংকৈল উপশাখার নিচে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
উদ্বোধন উপলক্ষে পূবালী ব্যাংক পিএলসি, রাণীশংকৈল উপশাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক, চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চাঁদনি সিনেমা হল রোডে ব্যাংক প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথের শুভ উদ্বোধন করেন।র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পূবালী ব্যাংক পিএলসি. ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো: আব্দুর রাজ্জাক। এছাড়াও উপস্থিত ছিলেন
মো: আবু তাহের হাবীব, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, রানিশংকৈল উপশাখা এবং ফজলে এলাহী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক, পূবালী ব্যাংক পিএলসি, বালিয়াডাঙ্গী উপশাখাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ঠাকুরগাঁও জেলার পূবালী ব্যাংক পিএলসি. ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মো:আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ সরকার একটি স্মার্ট ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর (QR) কোড, মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেনের সুযোগ তৈরি হয়েছে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বাড়ানোই আমাদের মূল লক্ষ্য।
রানিশংকৈল উপশাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মো:আবু তাহের হাবীব বলেন, গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং নগদ অর্থের ব্যবহার কমাতে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে গ্রাহকরা দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি প্রতারণার ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।
স্থানীয় ব্যবসায়ী আহমদ হোসেন বিপ্লব বলেন, বর্তমান সময়ে ক্যাশলেস লেনদেন অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসায়িক লেনদেন আরও সহজ হবে, সময় সাশ্রয় হবে এবং আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে। এতে দুর্নীতি ও অনিয়মও কমবে বলে আমরা বিশ্বাস করি।
স্থানীয় শিক্ষার্থী হাবীব বলেন, বর্তমানে অনলাইনে বই, শিক্ষা উপকরণসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্য কিনতে কার্ড বা ডিজিটাল পেমেন্ট প্রয়োজন হয়। পূবালী ব্যাংকের এই উদ্যোগের ফলে আমরা আরও সহজে এবং নিরাপদে অনলাইন লেনদেন করতে পারব।
ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ক্যাশলেস লেনদেন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা বৃদ্ধি পায়, সময় ও খরচ কমে এবং গ্রাহকরা আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সুবিধা সহজেই গ্রহণ করতে পারেন। একই সঙ্গে ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহারও দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও জানান, তিন দিনব্যাপী এই ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনে আগত গ্রাহকদের ডেবিট কার্ড, কিউআর কোডভিত্তিক লেনদেন, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন সুবিধা সম্পর্কে সচেতন করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণে সরাসরি সহযোগিতাও প্রদান করা হবে।
ব্যাংকের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে রাণীশংকৈলে ক্যাশলেস লেনদেনের পরিধি আরও বিস্তৃত হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ সহজ, নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে আরও আগ্রহী হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET