মোঃ হাসান ইসলাম-পাবনা: বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে শুরু হয়েছে খেজুর রস আহরণেরজন্য খেজুর গাছ প্রস্তুত করন। বিভিন্ন জেলার গাছিরা হাতে দা নিয়ে ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে নালী বসানোর কাজ করছেন। এর কয়েকদিন পরই গাছিদের মাঝে খেজুর গাছ কাটার ধুম পড়ে যাবে। শীত মৌসুমে খেজুরের রস আহরণ ও গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়বেন এ অঞ্চলের গাছিরা। এই রস থেকে তৈরি হবে নানা রকমের পিঠা-পায়েস।জানা যায়, একসময় দেশের পাবনা, ঈশ্বরদী ও লালপুর মেহেরপুর, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর, ঝিনাইদহের কোটচাঁদপুর, খেজুর রস ও গুড়ের জন্য বিখ্যাত ছিল। খেজুর গাছের রস থেকে উৎপাদিত গুড়ের চাহিদা দেশের বিভিন্ন স্থানেও ছিল। এসব এলাকার হাট,বাজার থেকে প্রতিদিন ট্রাকভর্তি গুড় দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হতো। গ্রামবাংলার সে ঐতিহ্য আজ অনেকটা বিলুপ্তির ।এছাড়া আগের মতো খেজুর গাছও নেই। প্রতিদিন জ্বালানির কাজে নিধন হচ্ছে এলাকার শতশত খেজুর গাছ। ফলে এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। তারপরও গাছিরা তাদের ঐতিহ্য ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে খেজুর গাছে রসের নালী কাটা ।ছবিটি তোলা হয়েছে ঈশ্বরদী উপজেলার অরণকোলা থেকে ফটো তোলা হয়েছে ঈশ্বরদীর বাঘহাচলা গ্রাম থেকে।









