, , ,

শিরোনামঃ-




গাইবান্ধায় আরো ৪ জনের করোনা শনাক্ত

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ২৮ ২০২০, ১৯:৪৯ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় আরো ৪ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে মৃত্যু ৩ জনের হয়েছে। আইসোলেশনে একজন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন দু’জন। নতুন করে শনাক্ত একজনের বাড়ি সদর উপজেলায় এবং অপর তিনজন সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।
বুধবার (২৭ মে) সন্ধ্যার দিকে রংপুর মেডিক্যাল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষার ফলাফলে চার জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের ২৭ মে দুপুরের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, বর্তমানে জেলার সাত উপজেলায় হোম কোয়ারেন্টিনে আছেন ৪৪০ জন ও প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩১ জন। এখন পর্যন্ত জেলায় করোনা সন্দেহে মোট ৭৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুরে ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ৭৩২টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে আছেন ৮ জন এবং আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET