, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গাইবান্ধায় বিএনপি নেতা খন্দকার আহাদের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন




গাইবান্ধায় বিএনপি নেতা খন্দকার আহাদের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২১ ২০২১, ১৮:৩১ | 860 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটি ও জি-নাইনের সদস্য এবং গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ (৫৫) নামাজে জানাজা রোববার (২১ মার্চ) বাদ এশা গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পারিবারিক সূত্রে জানা যায়, নামাজে জানাজার পর তাকে গাইবান্ধা পৌর গোরস্থানে দাফন করা হয়।
খন্দকার আহাদ আহমেদ শনিবার (২০ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্রাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও মা, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের আক্রান্ত হয়ে খন্দকার আহাদ আহমেদ রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৭ মার্চ তাকে আইসিইউ-তে নেওয়া হয়।
তার মৃত্যুতে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, পৌর বিএনপির সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ ও সাধারণ সম্পাদক অ্যাড. হানিফ বেলালসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
খন্দকার আহাদ আহমেদ-এর জন্ম ৩১ জুলাই, ১৯৬৬ সালে গাইবান্ধায়। বাবা খন্দকার আজিজুর রহমান এবং মা নুরজাহান বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি ডিগ্রি অর্জন করেন।
খন্দকার আহাদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটি ও জি-নাইনের সদস্য, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং গাইবান্ধা শহর বিএনপির উপদেষ্টা। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। আঁশির দশকের মাঝামাঝি বদরুদ্দীন উমরের নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোটভুক্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি ছিলেন। তিনি কারাবরণ ও ব্যাপক পুলিশী হামলার শিকার হয়েছেন বহুবার। একজন পরিক্ষীত নেতা হিসেবে দলে খন্দকার আহাদ আহমেদের পরিচিতি ছিল।
খন্দকার আহাদ আহমেদ জেলা ও বিশেষত গাইবান্ধা সদর উপজেলায় দলের সকল নেতাকর্মীর ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের অধিকার ফিরিয়ে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বচ্ছতার সাথে দলকে শক্তিশালী করা ও দলের ভিশন-২০৩০ প্রনয়নে ভুমিকা পালন করেন। তিনি জি-নাইনের মাধ্যমে মানবাধিকার হরণের রিপোর্ট প্রকাশ, গুম, খুনসহ সকল ডকুমেন্টারী প্রকাশ ও প্রদর্শনের দায়িত্ব পালন করেন। ৮ ফেব্রুয়ারি ২০১৮ বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও সাজানো রায়ের প্রতিবাদে মিছিল করতে গিয়ে গ্রেফতার হন তিনি। অন্যান্য ২৬ নেতাকর্মী নিয়ে কারাবাস শেষে হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। গাইবান্ধা সদরের সকল ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম-মহল্লায় দেশনেত্রী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুক্তির দাবিতে গণসংযোগ করেন তিনি।
খন্দকার আহাদ আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) মুখপত্র ভয়েস অফ বিএনপি ‘ধানের শীষ’ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও খন্দকার আহাদ আহমেদ সদর উপজেলার ১৩টি ইউনিয়নে মসজিদ, মাদ্রাসায় নির্মাণ পরিচালনা কাজে সহযোগিতা করা, ঈদে দরিদ্র ও দূর্বল মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া, কাপড় ও খাদ্য সাহায্য করা, বন্যা,খরাপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, সনাতন ধর্মাবলম্বীদের পুজা-উৎসবে সহযোগিতা করা, তাদের সৎকার ও শ্বশান নির্মানে সাহায়তা করাসহ বিভিন্ন জনকল্যাণমুলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET