গাইবান্ধায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় পতাকা উত্তোলন ও তোপধ্বনী অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা সার্কিট হাউজ চত্বরে জেলা প্রশাসক মো. আবদুল মতিন ও পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) এসএম ফয়েজ উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক ও ডেপুটি কমান্ডার ওয়াশিকার মো. ইকবাল মাজু উপস্থিত ছিলেন। সুর্যোদয়ের সাথে সাথে গাইবান্ধা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনী করা হয়। দিবসটি পালন উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনসমুহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া উপজেলা পর্যায়েও সিমিত আকারে একই কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাবের কারণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস সিমিত আকার ও সিমিত সংখ্যক উপস্থিতিতে এ আয়োজন করা হয়।









