গাজীপুরের শ্রীপুরের শীতলক্ষা নদীতে গোসল করেতে গিয়ে এক কিশোর নিখোঁজ হয়েছে । বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে গোসিংঙ্গা ইউনিয়নের শাহ সিমেন্ট ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোর বিশ^জিৎ বাসফোর (১৭) শ্রীপুর পৌর এলাকার ২নং ওয়ার্ডের বিনয় বাসফোরের ছেলে। সে গত বছর শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিলেন।
নিখোঁজ যুবকের পরিবারের ভাষ্যমতে, আজ ছিল বিশ্বজিতের বন্ধু বিজয়ের জন্মদিন। সে জন্য তারা বন্ধুরা মিলে শীতলক্ষ্যায় গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে বিশ্বজিৎ পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় বন্ধুরা তাকে খোঁজে না পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসে খবর দেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরী দলের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ডুবুরী দল কিশোরকে উদ্ধারে কাজ করছে। তবে তাকে এখন উদ্ধার করা যায়নি।









