, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • গাজীপুরে বাঁশ ঝাঁড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার




গাজীপুরে বাঁশ ঝাঁড় থেকে কিশোরের মরদেহ উদ্ধার

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৯ ২০২১, ১৮:৫৫ | 852 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুর সদর উপজেলার পিরুজালী আকন্দপাড়া এলাকা থেকে মঙ্গলবার সকালে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছ পুলিশ। নিহত কিশোর বিল্লাল হোসেন (১৫) ওই গ্রামের বাবুল হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, বিল্লাল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার আল জামিয়া আসসালাফিয়া মাদ্রাসার শিক্ষার্থী। শনিবার ছূটিতে সে বাড়িতে আসে। সোমবার রাতে এশার নামাজ আদায় করতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে কমপক্ষে ৫’শ গজ দূরে একটি বাঁশঝাঁড়ের ভেতর বিল্লালের মরদেহ দেখতে পায়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতের গায়ের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আঘাত রয়েছে। এ ঘটনায় জড়িত কারও তথ্য পাওয়া যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাপাসাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET