, , ,

শিরোনামঃ-
  • হোম
  • করোনা-ভাইরাস
  • গুইমারাতে উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হল অবৈধ নির্মান কাজ




গুইমারাতে উপজেলা নিবার্হী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হল অবৈধ নির্মান কাজ

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ২০:১৫ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্ম,খাগড়াছড়ি-
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে,গুইমারা উপজেলার বিজিবি হাসপাতালের পূর্ব পাশে সিএনবির জায়গার উপর অবৈধ ণির্মান কাজ।
বুধবার(৩০অক্টোবর) বিকাল ৫টার দিকে ঘটনা স্থলে এসে সরকারি খাস জায়গায় অবৈধ বিল্ডিং স্থাপনা ণিমানকারী কোন কাগজ পত্র দেখাতে না পারায় ণির্মান কাজটি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
স্থানীয় সূত্র জানা যায়,সড়ক ও জনপদের অংশ বিশেষ হওয়ায় অবৈধ বিল্ডিং ণির্মান কারী প্রবাসী বাবুল মিয়া গুইমারা উপজেলার মেম্বারপাড়ার বাসিন্দা। জুলাই/১৯ মাসে তিনি উক্ত খাস জায়গাটি ২লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় মিজান নামক জৈনিক ব্যক্তির নিকট থেকে ক্রয় করেন।তার কাছে বৈধ কোন কাগজপত্র নাই বলে স্বীকার করে বাবুল মিয়া বলেন, তিনি খাস জায়গার উপর বিল্ডিং তৈরী করছেন।তবে এটা যে অবৈধ তিনি জানতেন না।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে গুইমারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,উপজেলা প্রেসক্লাব এর যুগ্ম-আহ্বায়ক নুরুল আলম’সহ স্থানীয় গনমাধ্যম কর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সরকারি ভূমিতে অবৈধভাবে ভবন ণির্মানের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সাথে অসৎ আচরন করেন ভবনের ণির্মাতা বাবুল মিয়া।তিনি বলেন আমি টাকা দিয়ে ভূমি কিনে নিয়েছি, আমার পাশে এমন আরো অনেকগুলো বাড়ি রয়েছে,আমারটা অবৈধ হলে তাদের গুলাও অবৈধ,আমারটা খোজ নেওয়ার আগে তাদের বিষয়ে ব্যবস্থা নেন।
এ বিষয়ে সড়ক ও জনপদের উপ-বিভাগীর প্রকৌশলী সবুজ চাকমা বলেন,সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET