“United in Humanity” (মানবতার ঐক্য) এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির গুইমারায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬’। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের অন্তর্গত যুব রেড ক্রিসেন্ট গুইমারা উপজেলা দলের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
৭ মে (বৃহস্পতিবার) গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটির কার্যক্রম পরিচালিত হয়।
যুব রেড ক্রিসেন্ট গুইমারা উপজেলা দলের দলনেতা জনাব ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক যুব প্রধান পারভেজ হোসেন। বক্তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং বিশ্বজুড়ে এর মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে সংগঠনের আরো উপস্থিত ছিলেন, অংশেনু মারমা (উপ-দলনেতা-১) অরূপ মজুমদার (বিভাগীয় প্রধান, প্রশিক্ষণ ও সহশিক্ষা) এবং রিমি আক্তার মুন্নি (উপ-বিভাগীয় প্রধান) মারুফ হোসেন মাহিম (বিভাগীয় প্রধান, আইসিটি ও যোগাযোগ) এবং শিহাব ইসলাম (উপ-বিভাগীয় প্রধান) শরিফুল ইসলাম (বিভাগীয় প্রধান, দুর্যোগ ও মানবিক সাড়া) এবং তৌহিদুল ইসলাম (উপ-বিভাগীয় প্রধান) মেহেদী হাসান হৃদয় (বিভাগীয় প্রধান, স্বাস্থ্যসেবা) এবং সানুচিং মার্মা (উপ-বিভাগীয় প্রধান) মইন উদ্দিন (বিভাগীয় প্রধান, তহবিল সংগ্রহ) এবং জোবায়ের হোসেন (উপ-বিভাগীয় প্রধান) এছাড়াও সংগঠনের আজীবন সদস্য, সিনিয়র যুব সদস্য এবং উপজেলার সক্রিয় স্বেচ্ছাসেবকরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, “যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা যেকোনো জরুরি পরিস্থিতিতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিঃস্বার্থভাবে আর্তমানবতার সেবায় ঝাঁপিয়ে পড়েন। তাদের এই ত্যাগ ও সেবা বিশ্ববাসীর জন্য এক অনন্য দৃষ্টান্ত।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে গুইমারা উপজেলা দলের দলনেতা ইকবাল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, মানবতার সেবায় আমাদের এই যাত্রা নিরন্তর। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের সেবার শপথকে পুনরায় নবায়ন করছি। যেকোনো দুর্যোগে গুইমারা উপজেলা দল সাধারণ মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।
Please follow and like us:









