, , ,

শিরোনামঃ-




গুইমারায় সিএনজি চালকের মৃতদেহ উদ্ধার

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১১ ২০২২, ১৮:০০ | 831 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়ি কালাপানি এলাকার মোঃ রোমান গাজী (৫০) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার(১১ মার্চ) সকালে গুইমারা থানা পুলিশ উপজেলার হাফছড়ি  ইউনিয়নের কালাপানি এলাকার মৃতের  নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করে। রোমান গাজী মৃত আফতার গাজীর ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক।
পরিবার সুত্রে জানাযায়,বসত বাড়ি নির্মাণ করতে গিয়ে তার অনেক দার-দেনা হয়। এই নিয়ে পরিবারের সাথে কথা কাটা-কাটি রাগা-রাগি করতেন। গভীর রাতে প্রায়েই সে বাসা থেকে একা বেড়িয়ে যেতেন ও একা থাকতেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ, মিজানুর রহমান জানায়, খবর পেয়ে তার ঘর থেকে রোমান গাজীর মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায় নি। তিনি আরও জানান, বৃহস্পতিবার(১০ মার্চ) রাতের যে কোনো সময় তার মৃত্যু হতে পারে।লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET