১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • গুইমারা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে গুইমারা মহালছড়ি সড়কে যান চলাচল শুরু




গুইমারা উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে গুইমারা মহালছড়ি সড়কে যান চলাচল শুরু

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৩, ০০:৪০ | 938 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার পঙ্খীমুড়াতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধ্বসে রাস্তার উপরে পড়ে যাওয়ায় গুইমারা -মহালছড়ি সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
২৭ আগষ্ট সকালে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, আওয়ামী লীগ নেতা মোঃ শাহ আলম।
উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে বোল্ডড্রোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু করে। সে সময় বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগদান করে। বর্তমানে  যান চলাচল শুরু  হয়েছে। তবে পরিপূর্ণ রাস্তা পরিস্কার হতে আরো ২ দিন লাগবে বলে জানাগেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET