, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ১৫




গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ : আহত ১৫

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০১৮, ১৭:৫৯ | 798 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জ প্রতিনিধি :

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার পোনা বাস স্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ ভ্যানের চালক শাহজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে হেলপার সোহাগ মিয়া (২৮) ও রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্লা (২৫)। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের সংখ্যা বাড়তে পারে বলে কাশিয়ানী ও মুকসুদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান জানিয়েছেন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঘটনাস্থলে ইট বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলে মারা যান। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET