, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • গোপালগঞ্জে বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত




গোপালগঞ্জে বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে সমাবেশ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ০২ ২০১৮, ২০:৫৯ | 806 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জ প্রতিনিধি : “১৮’র আগে বিয়ে নয়, ২০’র আগে সন্তান নয় ও “সকল হাত এক করি বাল্য বিয়ে এবং মাদক মুক্ত বাংলাদেশ গড়ি” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোপালগঞ্জে বাল্য বিয়ে ও মাদক প্রতিরোধে যুব ও শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় সদর উপজেলার গোবরা ইউনিয়নের চর বয়রা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সানোয়ার হোসেন (পিপিএম), সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম মিটু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, ব্রাক কর্মকর্তা শোভন বিশ্বাস, নারী জয়িতা তাসলিমা আক্তার, গ্রাম আদালতের সমন্বয়কারী মরিয়ম বেগম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্য বিয়ের কারনে অনেক ক্ষতি হয়। একটি শিশু কিন্তু আর একটি শিশুকে কখনোই মানুষ করতে পারে না। বর্তমানে বাল্য বিয়ে কমে যাওয়ার ফলে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুর হার অনেক কমে গেছে। বাল্য বিয়ে আমাদের দেশে একটি মারাত্বক ব্যাধি। এই ব্যাধি থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। বাল্য বিয়ের ফলে মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যুও ঝুঁকি থাকে অনেক বেশি।
পরে প্রধান অতিথি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও উপস্থিত সকলকে বাল্য বিয়ে ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধান অতিথিসহ সকলে বাল্য বিয়ে ও মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET