, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ-এর যোগদান




গোবিন্দগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ-এর যোগদান

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ১৬ ২০২১, ১৯:৪১ | 1090 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নবাগত মো. আবু সাঈদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে তিনি গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. নাজির হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদকে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সহকারী কমিশনার (ভূমিম) মো. নাজির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা অফিসার শফিউল ইসলাম জুয়েল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা স্বপন কুমার দে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, অধ্যক্ষ আব্দুর নুর, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকারম হোসেন রানা ও সহ-সভাপতি দীপক করসহ উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
নবাগত উপজেলা নির্বাহী মো. আবু সাঈদ ইতোপূর্বে রংপুর বিভাগের রংপুর সদরে ভূমি অধিগ্রহন কর্মকর্তা হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব¡ পালন করেছেন। তিনি ৩৩তম বিসিএসে প্রশাসন ক্যাডার হিসেবে যোগদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET