গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের বটতলা গ্রামে রোববার দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শুভ মিয়া (১৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই ইউনিয়নের বাগদা বাজার এলাকার শহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বটতলা গ্রামে পুকুরে একটি লাশ ভাসতে দেখে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে শুভর ভাসমান লাশ উদ্ধার করে। এব্যাপারে রৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মিলন চ্যাটাজি জানান, নিহত শুভ একজন মানসিক প্রতিবন্ধী ও দীর্ঘদিন যাবত মৃগী রোগে আক্রান্ত। মানসিক প্রতিবন্ধী ও মৃগী রোগী হওয়ায় নিজেই পানি হয়তো পুকুরের ধারে গিয়ে পানিতে মারা গেছে বলে স্থানীয় মানুষ ধারণা করছেন।
Please follow and like us:









