১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জের ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান




গোলাপগঞ্জের ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২৬, ২৩:২৯ | 601 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্য কর্তৃক ভাদেশ্বর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬এপ্রিল) দুপুর ২টায় ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে ভাদেশ্বর ইউনিয়নের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার দরিদ্র ও মেধাবী ৫০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।

ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সেলিমুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন ভাদেশ্বর নাছির উদ্দীন উচ্চ বিদ্যায়ের একাধিক বারের সাবেক গভর্নিং বডির সভাপতি মাছুম চৌধুরী।

ভাদেশ্বর নাছির উদ্দিন ও কলেজের প্রভাষক রায়হান আহমদ ও শিক্ষক তাহের উদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যে উপদেষ্টা আবুল মহসিন চৌধুরী,ভাদেশ্বর এসোসিয়েশন যুক্তরাজ্যে উপদেষ্টা আব্দুল মান্নান,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, ভাদেশ্বর এসোসিয়েশনের উপদেষ্টা ইরফান আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক আজিজুর রহমান খান, আশরাফুল জব্বার প্রমুখ।

এছাড়াও আরোও উপস্থিতি ছিলেন সহকারী শিক্ষক আকরাম মিয়া, তহুরা খাতুন, সুমন আহমদ, আতাউর রহমান, রেজাউল আমিন, শাহাদব দেব প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET