, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জে করোনা সুস্থ আরোও ১২ জন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০১ ২০২০, ২২:০৪ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

করোনা যুদ্ধে আরও একধাপ এগিয়ে গেল সিলেটের গোলাপগঞ্জ উপজেলা। সোমমবার (১জুন) কোভিড ১৯ কে পরাজিত করে সুস্থ হয়েছে গোলাপগঞ্জের পৌরসভার টিকরবাড়ির গ্রামের একই পরিবারের আরও ১২ জন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৮ জনে।

সোমমবার রাতে (১ জুন ) রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিসর চৌধুরী।

মনিসর চৌধুরী জানান, নিজ বাড়িতে হোমকোয়ারেন্টাইনে থাকা ১৩ জনের মধ্যে ১২ জন সুস্থ। বর্তমানে আরেকজন করোনা আক্রান্ত রোগী এখনো হোম কোয়ারেন্টাইনে আছেন। তবে ঐ বাড়ির প্রথম আক্রান্ত বৃদ্ধ আব্দুল করীম সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলোশেন থেকে সুস্থ হয়েছেন। হোমকোয়ারেন্টাইনে সুস্থ হওয়া ১২ জনের মধ্যে ৬ জন মহিলা, ২ টি শিশু ও ৪ জন পুরুষ রয়েছেন।

সুস্থ হওয়া ঐ বাড়ির সকলকে বাইরে বের হওয়ার সময় মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্বাস্থ্যবিধি মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৫০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন আজকের সহ মোট ১৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ১জন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET