, , ,

শিরোনামঃ-




গোলাপগঞ্জ পৌর শহরে পল্লী বিদ্যুতের উদ্যোগে আলোর ফেরিওয়ালা সংযোগ দান

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ১৬:৪৯ | 1132 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জে শতভাগ বিদ্যুৎ কার্যক্রম সফলতার সঙ্গে বেশ এগিয়ে চলছে। বঞ্চিতদের জন্য নতুন লাইন নির্মানের পাশাপশি আবেদনের সঙ্গে সঙ্গেই দেয়া হচ্ছে মিটার ও বৈদ্যুতিক সংযোগ। বিশেষ করে আলোর ফেরিওয়ালা কর্মসূচির মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করা হচ্ছে। এ কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বেলা ১২টায় গোলাপগঞ্জ পৌর শহরের বাণিজ্যিক প্রতিষ্ঠানে মিটার স্থাপন ও সংযোগ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মামুন অর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সদস্য আবিদুর রহমান, গোলাপগঞ্জ বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ছালিক আহমদ, শরিফগঞ্জ মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নুরুল ইসলাম, ক্রীড়া ব্যক্তিত্ব ফুটবলার সাকিল আহদম, নুর ম্যানশন ব্যবসায়ী সমিতির সভাপতি এখলাছুর রহমান, পল্লী বিদ্যুতের জুনিয়র ইঞ্জিনিয়ার মোহাম্মদ মিয়াজি, পিইউসি খুর্শেদ আলী, এলটি জহিরুল ইসলামসহ গোলাপগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET