, , ,

শিরোনামঃ-




গৌরনদীতে বিনা মূল্যে রক্ত দান কর্মসুচি নিয়ে সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৫ ২০২০, ২২:৩৩ | 997 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


“রক্ত আল্লাহ্র দান, স্বেচ্ছায় করবো রক্ত দান” এ শ্লোগান নিয়ে বরিশালের গৌরনদীত বিনা মূল্যে রক্ত দান কর্মসূচি নিয়ে এক সভা শনিবার সকালে অনুষ্ঠিত হয়।

ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে টরকী বন্দরে ক্লাবের সভাপতি মোঃ আবিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সাবেক সভাপতি ও চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সূন্নীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব এসএম আব্দুল রব, গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সভাপতি সুদাম পাল, ইউনিয়ন সভাপতি এইচএম জাকির হোসেন, সদস্য সুব্রত কুমার পাল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, এমডি ফাহাদ।
বক্তব্য রাখেন ইউনিটি ব্লাড ডোনার্স ক্লাবের কর্মকর্তা রফিকুল ইসলাম, ফয়সাল হাওলাদার, সুজন সরদার, ইব্রাহীম খলিফা প্রমুখ। সভায় টরকী এলাকায় অতি সম্প্রতি রক্তদান কর্মসুচি গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET