, , ,

শিরোনামঃ-
  • হোম
  • পাঁচ মিশালী
  • গৌরনদীতে স্বাস্থ্যবিধি না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের জরিমানা




গৌরনদীতে স্বাস্থ্যবিধি না মানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ২২ ২০২০, ২১:৩৩ | 916 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার



বরিশালের গৌরনদীতে স্বাস্থ্য বিধি না মানায় আজ সোমবার (২২ জুন) ২০টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণজমায়েত বন্ধ ও স্বাস্থ্যবিধি পরিপালনে গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলারা বাজার ও বাটাজোর বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা।

অভিযানকালে মাস্ক না পরে ঘোরাফেরা করার ফলে অবহেলাজনিত কার্যক্রমের মাধ্যমে সংক্রামক রোগের বিস্তার ঘটতে পারে এমন অপরাধ সংঘটনের ২০টি মামলায় মোট ২০ জন পথচারী, ক্রেতা, বিক্রেতা ও মোটরসাইকেল আরোহীকে মোট ৬০০০ টাকা জরিমানা আাদয় করা হয়। সময় উপজেলা নিবার্হী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মোঃ শিপনসহ গৌরনদী মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা জানান, জনস্বার্থে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে  এ ধরনের অভিযান আরো কঠোর ভাবে পরিচালনা অব্যাহত থাকবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET