১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




গ্যালাক্সি এস-টেনে আসছে অ্যান্ড্রয়েড ১০

খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০১৯, ০৩:২৪ | 1019 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিজেদের গ্যালাক্সি এস-টেন সিরিজের জন্য অ্যান্ড্রয়েড ১০-এর বেটা সংস্করণ উন্মুক্ত করেছে স্যামসাং। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নতুন এই অ্যান্ড্রয়েড সংস্করণে নোটিফিকেশন তুলনামূলক ছোট আকারে দেখা যাবে, আরও উন্নত ডার্ক মোড এবং ফোকাস মোডের মতো ফিচারগুলোর সুবিধাও ভোগ করতে পারবেন ব্যবহারকারীরা।

এদিকে, প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, ঠিক কোন কোন দেশের গ্যালাক্সি এস টেন ব্যবহারকারীরা বেটা সংস্করণের অ্যান্ড্রয়েড ১০ পাবেন, সে বিষয়টি এখনও পরিষ্কার করে জানায়নি স্যামসাং। ধারণা করা হচ্ছে, শুরুতে দক্ষিণ কোরিয়া, জার্মানি এবং যুক্তরাষ্ট্রে আনা হতে পারে এটি।

স্যামসাংয়ের তরফ থেকে জানানো হয়েছে, গ্যালাক্সি এস১০ই, এস১০, এস১০ প্লাস এবং এস১০ ফাইভ-জি ডিভাইস ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড ১০ ব্যবহার করতে পারবেন।

ভার্জ জানিয়েছে, এস১০ সিরিজ ব্যবহারকারীদের স্যামসাং মেম্বারস অ্যাপে অ্যান্ড্রয়েড ১০ সম্পর্কিত নোটিফিকেশন পাঠাবে স্যামসাং। ওই নোটিফিকেশন আসার পর অ্যান্ড্রয়েড ১০ বেটা সংস্করণ ইন্সটল করতে পারবেন ব্যবহারকারীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET