একটি শ্বাস সংশ্লিষ্ট বিজ্ঞাপণ দেখে হাঁপাতে থাকে কনিষ্ঠ সহিস
নির্বাণের বার্তা পায়,পায় সামর্থ্যের হদিশ
কোন এক কমলার কোয়া
সফেদ পোশাক বুঝি সুগন্ধি সাবানে ধোয়া
আতরের আবেশে অবাক তাকালো ধ্যানী কাকাতোয়া।
আফসোস বড়ই তরতাজা
নিরলস সার্কাসের মাতোয়ারা ক্লাউন সাজা
নিটোল নয় মোটেও এ জীবন -বড্ড ঘষামাজা।
(আবুল কালাম আজাদ
উপজেলা সহকারি শিক্ষা অফিসার
সিরাজগঞ্জ সদর)
Please follow and like us:







