, , ,

শিরোনামঃ-




চাঁদপুরে একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত ১৯ জন

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জুন ০৪ ২০২০, ২০:৩১ | 869 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আজ ৪ জুন চাঁদপুর জেলায় করোনা ভাইরাসে ১৯ জন আক্রান্ত হয়েছে। তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন অফিসার সাখাওয়াত হোসেন। এর মধ্যে মতলব উত্তর উপজেলায় ৩ জন ও মতলব দক্ষিন উপজেলায় ১ জন আক্রান্ত হয়েছে।মতলব দক্ষিন উপজেলার টিএনটি এলাকায় ১ জন তবে বাড়িটি লকডাউন করা হয়েছে বলে জানা যায়।  মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২রা জুন মঙ্গলবার সন্দেহ ভাজন রোগী হিসাবে ৮ জনের নমুনা টেস্টের জন্য পাঠানো হয়।  বৃহস্পতিবার (৪জুন) ৩ জনের নমুনা টেস্টের রেজাল্ট আসে করোনা পজিটিভ। মতলব উত্তরে করোনা রোগীরা হলেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর মতলব উত্তর জোনাল  অফিসের  ১ জন, রুহিতারপাড় কমিউনিটি হেলথ কেয়ারের ২ জন, তবে তারা স্বামী স্ত্রী।  তারা যার যার বাসায় অবস্হান করছেন। এ দিকে ডিজিএম প্রকৌশলী সাদেক সাংবাদিকদের জানান,  পল্লী বিদ্যুৎ একটি সেবা মূলক প্রতিষ্ঠান, লকডাউন বিষয় প্রশাসন যে সিদ্ধান্ত নিবে তা- ই বাস্তবায়িত হবে, এ ব্যবপারে উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত বলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরামর্শ অনুযায়ী লকডাউনের ব্যবস্হা নেওয়া হবে। তবে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET