২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • স্মরণীয়-বরণীয়
  • চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেশে করোনা যোদ্ধা বীর হয়েই থাকবে আজীবন -হুইপ ইকবালুর রহিম




চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দেশে করোনা যোদ্ধা বীর হয়েই থাকবে আজীবন -হুইপ ইকবালুর রহিম

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০২ ২০২০, ২১:১৩ | 883 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

শিমুল দিনাজপুর প্রতিনিধি:  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এ দেশের করোনা যোদ্ধা (বীর) হয়ে থাকবে আজীবন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এ ত্যাগের পুরস্কার নিজেই দিবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকদের উৎসাহিত করার জন্য প্রনোদনা ও বীমার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, চিকিৎসকদের পাশে সরকার আছে ও থাকবে। দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২ মে শনিবার ২৫০ শয্যা দিনাজপুর জেনারেল সদর হাসপাতালে স্বাস্থ্য সেবা সংক্রান্ত ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে ব্যবস্থাপনা কমিটির সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

সভায় উপস্থিত ছিলেন ২৫০ শয্যা দিনাজপুর জেনারেল সদর হাসপাতালের তত্তাবধায়ক ডা: মোঃ আহাদ আলী, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ পারভেজ সোহেল রানা, সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা: মোঃ ওয়াহেদুল হক, (অর্থো সার্জারি) ডাঃ মোঃ খতিব সফিউর রহমান প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET