, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • চুকনগরে গাছ থেকে পড়ে পয়ষট্রি বছরের বৃদ্ধের করুন মৃত্যু।




চুকনগরে গাছ থেকে পড়ে পয়ষট্রি বছরের বৃদ্ধের করুন মৃত্যু।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জুন ২৭ ২০২১, ১৭:১৭ | 1008 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চুকনগরে গাছ থেকে পড়ে পয়ষট্রি বছরের বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। রবিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবলু জানায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের (কাকুরপাড়া) মৃত আসবর আলী মোড়লের পুত্র লুৎফার রহমান মোড়ল (৬৫) জামের ব্যবসা করার সুবাদে জামসহ একটি গাছ ক্রয় করে গত ২৫জুন উক্ত গাছে উঠে জাম পাড়তে থাকে। এসময় নিজের অসাবধানতাবশতঃ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দূর্ঘটনায় তার হা, পা ভেঙে যাওয়াসহ বুকের পাজড় চুর্ণবিচুর্ণ হয়ে যায় এবং মাথা দিয়ে প্রচন্ড রক্ত ক্ষরণ হয়। গত দুই দিনে চিকিৎসকরা তার অবস্থার কোন উন্নতি করতে পারেনি। রবিবার সকালে (২৭জুন)খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET