, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে অসহায় ২৬০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামে অসহায় ২৬০ পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৮ ২০২০, ১১:০৮ | 1486 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষ থেকে বিভিন্ন গ্রামের ২৬০ অসহায় পরিবারের মাঝে মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ত্রাণ বিতরণের উদ্বোধন করেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম সওদাগর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুগ্ম সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ দাউদ, প্রচার সম্পাদক কাজী মোঃ রিপন, যুব বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, ইউনিয়ন জাতীয়তাবাদী ওলামাদলের আহবায়ক মুফতি মাওলানা আবদুল হক, ব্যবসায়ী সেলিম রানা, যুবদল নেতা মোঃ জাফর, কবির হোসেন, স্বপন, এয়াছিন, প্রবাসী আলম, হোসেন, ছাত্রদল নেতা জুয়েল ও মাসুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের সদস্যরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET