, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে আন্তঃজেলা ডাকাত সর্দার মানিক আটক

মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০১৯, ২০:০৮ | 1053 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে চুরি করতে গিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জামাল হোসেন মানিক(৪৫) ওরফে মানিক্যা ডাকাতকে আটক ও মারধর শেষে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা গ্রামের মৃত আবদুল হালিমের ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার মানিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছে আলকরা ইউনিয়নের কুলাসার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ভুক্তভোগী মোঃ এমদাদুল হক।
মামলায় উল্লেখ করা হয়, কুলাসার গ্রামের বড় বাড়ির এমদাদুল হক ও তার পরিবারের লোকজন রোববার রাত সাড়ে আটটায় কাজ শেষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক আড়াইটায় জামাল হোসেন মানিক তার দুই সহযোগীসহ এমদাদুল হকের বসতঘরে গর্ত করে ঢুকে পড়ে। তারা ঘরের টেবিলের উপর ভ্যানিটি ব্যাগে থাকা দুইটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও পাশে থাকা একটি বিদেশী টর্চ লাইট নিয়ে যাওয়ার সময় এমদাদুল সজাগ হয়ে পড়ে। তাৎক্ষনিক দরজা খুলে চিৎকার দিলে পরিবার ও আশ-পাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে মানিককে আটক করতে সক্ষম হয়। এ সময় মানিকের সহযোগী ফেনী সদরের চোচনা গ্রামের লাল দুলাল ও নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার মোঃ মিলন পালিয়ে যায়। পরে মানিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম, ফেনী সদর ও নাঙ্গলকোট থানায় বেশ কয়েকটি ডাকাতি মামলা রয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, ভুক্তভোগী এমদাদুল হক কর্তৃক মামলা দায়েরের পর মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET