, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৬:১৫ | 1085 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামে নারী সমাবেশ, আলোচনা সভা ও উঠান বৈঠকের মাধ্যমে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষ্যে রোববার মুসলিম এইড চৌদ্দগ্রাম শাখার উদ্যোগে শুভপুর ইউনিয়নের কাছারিপাড়া সমিতির নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শুভপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও ইউপি মেম্বার হাজেরা বেগম।

 

 

মুসলিম এইড চৌদ্দগ্রাম শাখার ম্যানেজার মোঃ ইমাম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার আবদুর রশিদ, কুলসুমা বেগম, আমেনা বেগম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুসলিম এইডের প্রোগ্রাম অফিসার আবদুল হান্নান, শরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নারী ও তরুণীবৃন্দ।

 

 

আলোচনা সভা শেষে মুসলিম এইডের ক্ষুদ্র ঋণ নিয়ে নারীদের সক্ষমতা অর্জনে পারিবারিক বিভিন্ন সমস্যা ও গবাদি পশু পালন বিষয়ে পরামর্শ দেন অতিথিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET