কনস্ট্রাক্টশন ক্যামিকেল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান আরএমসি বিল্ডিং কেয়ার টেকনোলজি লিমিটেড, চট্টগ্রাম ডিভিশনাল অফিসের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজারস্থ গাজী মার্কেটের দ্বিতীয় তলায় আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার কবির আহমেদ ফরাজী। কোম্পানীর সিনিয়র সেলস ম্যানেজার আবুল কাশেম লিটনের সভাপতিত্বে ও এরিয়া সেলস ম্যানেজার হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেলস এন্ড মার্কেটিং এক্সিকিউটিভ ডিরেক্টর বি.মিত্র পলাশ, ডেপুটি জেনারেল ম্যানেজার নির্জন বেপারী, আইটি বিভাগের বিপ্লব হালদার। এ সময় কোম্পানীর ডিভিশনাল সেলস ম্যানেজার মোঃ আবদুল হালিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









