চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি-
‘আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সম্মিলিতভাবে ইঁদুর নিধন করি’-এ স্লোগানকে সামনে রেখে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেছ আলী, কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, কৃষি কর্মকর্তা রতন মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম মোল্লা, আদর্শ কৃষক আবদুল মমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন, সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আগামী ৯ নভেম্বর পর্যন্ত ইঁদুর নিধন অভিযান চলবে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে।









