২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ




চৌদ্দগ্রামে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ১৫:০৮ | 978 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে এসএসসি-দাখিল পরীক্ষার্থী ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে ধোড়করা কাদেরিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক এডভোকেট হুমায়ন কবির পাটোয়ারী। মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফি উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাফেজ নজির আহম্মেদ, মাদরাসার আরবী প্রভাষক মাওলানা কামরুজ্জামান, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, হাসান মুহাঃ জহির, বেলাল হোসেন, সাইফুল ইসলাম। চিওড়া আনন্দ সংঘের সিনিয়র সদস্য আবদুল্লাহ পারভেজের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জাকির হোসেন, আমিনুল ইসলাম পলাশ, সাইদুল হক, ইকবাল হোসেন, সোহরাব হোসেন, আবদুল্লাহ আল রাফি, নোমান ভুঁইয়া, রেজাউল করিম, ইমরান হোসেন, সৈকত, নাহিদুল, জিহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা শেষে ৭০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET