চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিণাঞ্চল খ্যাত আলকরা ইউনিয়নে করোনায় আক্রান্ত বা করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে দাফনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে কাইচ্ছুটি সমাজ কল্যাণ সংঘ। এ উপলক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ইউপি মেম্বার নাছির উদ্দিন। তিনি আলকরা ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের নিকটাত্মীয় কিংবা আপনজন যদি করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যায়-এ কারণে লাশ দাফনে ভয় পেয়ে থাকলে কাইচ্ছুটি সমাজ কল্যাণ সংঘের সাথে যোগাযোগ করুন’। টিমের দায়িত্বপ্রাপ্তরা হলেন; নাছির উদ্দিন মেম্বার, আবদুল ওহাব, সাইফুল ইসলাম, রাজিব ভুঁইয়া, মোঃ শরীফ, মোঃ সুমন, মোঃ মানিক, মোঃ জোবায়ের, মোঃ তন্ময়, রকিবুল হক, মোঃ শান্ত, নামাজে জানাযার ইমাম ফারুক হোসেন ও গোসলদানকারী আবু তাহের। টিমের সাথে যোগাযোগের নাম্বার : ০১৭১৯৩৮৮২৪৩, ০১৩০৫৯৭১২৬৩, ০১৭২৩৯১২২৩৪। টিমের সার্বিক সহযোগিতায় রয়েছেন এনামুল হক ও নাজিম উদ্দিন।









