, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে এক রাজমিস্ত্রীর করোনা শনাক্ত, কলোনীসহ ছয় বাড়ি লকডাউন




চৌদ্দগ্রামে এক রাজমিস্ত্রীর করোনা শনাক্ত, কলোনীসহ ছয় বাড়ি লকডাউন

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ১৬ ২০২০, ১৫:০৭ | 1711 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কাউন্সিলর আবদুল হালিমের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

কুমিল্লার চৌদ্দগ্রামে আমিরুল ইসলাম(২৭) নামের এক যুবকের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। সে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পূর্ব শিবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আমিরুল পেশায় একজন রাজমিস্ত্রী। এ ঘটনায় তাঁর থাকার বাসা পৌর এলাকার পূর্ব চান্দিশকরা গ্রামের আলী আকবরের মালিকানাধীন পুরো কলোনীসহ ছয় বাড়ি লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা। স্থানীয় কাউন্সিলর আবদুল হালিমের উদ্যোগে লকডাউনকৃত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, জ্বর-সর্দি-কাশি নিয়ে শনিবার আমিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সন্দেহভাজন করোনা রোগী হিসেবে পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে। বুধবার সন্ধ্যায় রিপোর্টে তাঁর করোনা পজেটিভ আসে। তাৎক্ষনিক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাকে একটি কক্ষে পৃথকভাবে রেখে প্রাথমিক চিকিৎসা দেয়। বৃহস্পতিবার তাঁর সাথে থাকা আরও ছয়জনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমানের নেতৃত্বে মেডিকেল টিম। আমিরুল দীর্ঘ পাঁচ-ছয় মাস ধরে পূর্ব চাঁন্দিশকরা গ্রামে আলী আকবরের কলোনীতে মা, ভাই ও বোন নিয়ে বসবাস করে আসছিল।
স্থানীয় কাউন্সিলর আবদুল হালিম বলেন, ‘লকডাউনকৃত পরিবারের মাঝে মুজিবুল হক এমপি ও পৌর মেয়র মিজানুর রহমানের নির্দেশে ত্রাণ সামগ্রী দেয়া হয়েছে। এছাড়া সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে’।
এ ব্যাপারে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান বলেন, ‘শনিবার নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার সন্ধ্যায় আমিরুল ইসলামের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর মেয়র ও স্থানীয় কাউন্সিলরের সার্বিক সহযোগিতায় তাকে একটি কক্ষে পৃথকভাবে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে’।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা বলেন, ‘আমিরুল ইসলাম যে কলোনীতে থাকতো, ওই কলোনীসহ আশ-পাশের ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে। তাঁর পরিবারের খাবার দায়িত্ব উপজেলা প্রশাসন গ্রহণ করেছে’।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET