সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশনায় কুমিল্লার চৌদ্দগ্রামে সামাজিক দূরত্ব মেনে ৪৫০ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কনকাপৈত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন কনকাপৈত ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহ আলম পাটোয়ারী, কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ফয়সাল হামিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবসহ বিভিন্ন পর্যায়ের আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কনকাপৈত ইউপি চেয়ারম্যান মোঃ জাফর ইকবাল বলেন, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপির মাধ্যমে মেঘনা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান মোস্তফা কামাল দুই হাজার প্যাকেট খাদ্য সামগ্রী আপনাদের জন্য দিয়েছে। সরকারিভাবে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আগে দুইবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আজ আরও ৪৫০ পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। মুজিবুল হক এমপির নির্দেশে কেউ না খেয়ে থাকবে না। আপনারা যাদের ঘরে খাবার নাই জানালে আমরা সকল ব্যবস্থা করবো। খাদ্য সামগ্রী বিতরণ বিতরন অব্যাহত থাকবে। আপনাদের কাছে অনুরোধ করোনা ভাইরাসের মোকাবেলায় আপনারা সরকারের নিয়ম মেনে চলবেন। বিনা কারণে ঘরে থেকে বাহির হবেন না। সমাজিক দূরত্ব মেনে চলবেন।









