২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে দুইদিন ব্যাপী ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত




চৌদ্দগ্রামে দুইদিন ব্যাপী ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২০, ০০:৩৩ | 1066 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী শ্রীপুর জামিয়া মাদানীয়া মাদরাসার দুই দিন ব্যাপী ৩১তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার রাতে শেষ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও হাব’র কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবীদ খোরশেদ আলম, আমিনুল ইসলাম বাদশা, মমিনুর রহমান ফটিক, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, ব্যবসায়ী মছরুর হোসেন আজাদ, পৌর কাউন্সিলর মোঃ ইউনুছ। মাহফিলের এক পর্যায়ে কওমী বোর্ডের পরীক্ষায় কৃতি হাফেজ ছাত্রদের সংবর্ধনা ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ উল্লাহ উজানীর পরিচালনায় মাহফিলে ওয়ায়েজিন ছিলেন আলহাজ্ব মাওলানা আশেক এলাহী, আলহাজ্ব মাওলানা আবদুর রহমান, আলহাজ্ব হাফেজ মাওলানা মোস্তফা মাহমুদী, আলহাজ্ব মাওলানা মুফতী এমদাদ উল্লাহ, মাওলানা আনিছুর রহমান আশ্রাফী, আলহাজ্ব মাওলানা মুফতী ইউসুফ, আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী। এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET