, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৬ ২০২০, ১৮:৪৩ | 1561 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে নারী সংগঠন চেষ্টা ও দেলোয়ার হোসেন কামাল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দুই শতাধিক শীতার্ত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ মাসুদ রানা।

দেলোয়ার হোসেন কামাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ভিকারুন্নেছা হোসেনের সভাপতিত্বে ও ফেলনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাপ্তাহিক আমাদের প্রত্যাশা’র সম্পাদক ও প্রকাশক আবদুল জলিল রিপন, ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, বর্তমান সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, যুবলীগ নেতা জাহিদ হোসেন, শাহাদাত হোসেন, আরিফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অনুষ্ঠানে হোসনা বেগম নামে এক নারীকে অপারেশনের জন্য নগদ টাকা প্রদান করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET