, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে নতুন আরও ১২ জনের করোনা শনাক্ত

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৯ ২০২০, ১৯:২২ | 1028 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নতুন করে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ২৫২ জন। হোম কোয়ারেন্টিনে থেকে সুস্থ্য হয়েছেন ১৫৯ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৪ জনের। নতুন আক্রান্ত ব্যক্তিরা হলেন; চান্দিশকরা গ্রামের গোবিন্দ মজুমদার(৩৪), ওয়াপদা অফিসের মোঃ আবুল বাশার(৩৭), আলী হায়দার(৪৮), শ্রীপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের খোরশেদ আলম(৫০), উম্মে হানি (৩৮), শামছুন নাহার(৭০), শ্রীপুর গ্রামের সুমাইয়া(১৯), গুণবতীর হাজী ইরু মিয়া(৮৫), রাবেয়া খাতুন(৩০), তারাশাইলের জয়নাল আবেদীন(৫০), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রুপক দাস(৩৫) ও পরিবার পরিকল্পনা অফিসের ইয়াকুব আলী ফরহাদ(২৭)। সোমবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ হাবিবুর রহমান।
তিনি জানান, গত ২৩ জুন ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে নতুন করে ১২ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এদিকে দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET