৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দূর্ঘটনা
  • চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী-পুরুষের




চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী-পুরুষের

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৯ ২০২৫, ১৬:৪৯ | 825 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শাহিন মিয়া(২০) ও মমতাজ বেগম(৭৫) নামের দুইজন নিহত হয়েছেন। নিহত শাহিন মিয়া রংপুর জেলার গংগাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আর নিহত মমতাজ বেগম চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাটিতলা রাস্তার মাথা ও বাতিসা ইউনিয়নের ডলবা এলাকায় পৃথক এই দূর্ঘটনা ঘটনা ঘটে। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহিন মিয়া অটোরিকশা যোগে শুক্রবার সকাল সাড়ে সাতটায় চৌদ্দগ্রাম বাজারের ইব্রাহিমের মুদি দোকানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌর এলাকার চাটিতলা রাস্তার মাথায় পিছন থেকে অজ্ঞাতনামা ট্রাক অটোরিকশাকে স্ব-জোরে ধাক্কা দেয়। এতে শাহীন মিয়া সড়কে ছিটকে পড়লে একই গাড়ি তাকে পিষে চলে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অপরদিকে সকাল সাড়ে নয়টায় আটগ্রাম-শরীফপুর আঞ্চলিক সড়কের ডলবা এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মমতাজ বেগম নামের এক বৃদ্ধা নারী আহত হয়। স্থানীয় লোকজন আহত নারীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মোবারক হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত এক যুবক ও এক বৃদ্ধাকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে আসে। আমরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছি।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET