, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • চৌদ্দগ্রামে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ




চৌদ্দগ্রামে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারের মাঝে বিএনপির ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০৬ ২০২০, ১৩:৪৯ | 3284 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার পক্ষে উজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সোমবার সকালে ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন এমরানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মোঃ জোবায়েরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সহ-সভাপতি গোলাম ইসহাক, সিনিয়র যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন মামুন, উজিরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল, যুগ্ম সম্পাদক বাছেদ মেম্বার, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোতাহের হোসেন, যুবদল নেতা নূর মোহাম্মদ, নুর নবী, মোঃ শাহজাহান, শহিদ, জাফর, ইউসুফ, শামীম, শাহ আলম, সোহাগ, জাহাঙ্গীর, গাজী ইসমাইল, জামাল, ছাত্রদল নেতা কামাল হোসেন, মোতাল হোসেন, নাজিম উদ্দিন, হানিফ, মাসুম, সোহেল ও টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উজিরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী ফোরামের নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET